১১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চর পাচুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক থাকলেও শিক্ষার্থীর অভাব।

Reporter Name
  • Update Time : ১০:২৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • / ৪২৭ Time View

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি।

যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলার একটি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে শিক্ষক থাকলেও দেখা নেই শিক্ষার্থীদের। উপজেলার চরপাচুরিয়া মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে সব শ্রেনী মিলিয়ে মাত্র ৮ জন শিক্ষার্থী নিয়মিত ক্লাসে উপস্থিত থাকলেও, বিদ্যালয়ে কর্মরত রয়েছেন ১০ জন শিক্ষক।

সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের অধিকাংশ রুম ফাঁকা । হাজিরা খাতায় বেশি শিক্ষার্থীর নাম থাকলেও নিয়মিত আসে এই ৮জন।

স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ, অধিকাংশ শিক্ষক স্থানীয় হওয়ায় পাঠদানের প্রতি আগ্রহ কম। তারা সময়মতো বিদ্যালয়ে উপস্থিত হন না এবং শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখছেন না। এরই ফলে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।

চরপাচুরিয়া গ্রামের বাসিন্দারা জানান , এখানে পড়াশোনা সঠিকভাবে হয় না। প্রধান শিক্ষক অবসরে যাওয়ার পর একজন অসুস্থ শিক্ষকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়াও সে স্থানীয় হওয়ায় কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস করে না। ফলে শিক্ষার মান ও শিক্ষার্থী দুটোই কমে যাচ্ছে।

তথ্য সংগ্রহের জন্য প্রতিবেদক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমারত হোসেন কে পাননি। পরে মুঠোফোনে আরেক শিক্ষকের সাথে ফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া গেছে । বিদ্যালয়ের আরেক শিক্ষকের সঙ্গে যোগাযোগ করলে জানান, ভবনের সমস্যা এবং স্কুলে নদীগর্ভে চলে যাওয়ার কারণে অভিভাবকরা শিক্ষার্থীদের ভর্তি করাতে চাচ্ছেন না।তবে আমরা আরেক চরে ছাত্রছাত্রী ভর্তি করে ভ্রাম্যমাণভাবে বিদ্যালয় পরিচালনা করে আসছি সেখানে যথেষ্ট শিক্ষার্থী রয়েছে।

এ বিষয়ে চৌহালী উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো: খালিদ মাহমুদ জানান,চরপাচুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী চরম সংকটে রয়েছে বিষয়টি আমি নিজেও অবগত। তবে বিদ্যালয়টির ভবন না থাকায় এবং চরাঞ্চল হওয়ায় এক চর থেকে আরেক চরে যাতায়াতের সমস্যা কারণে দিনদিন শিক্ষার্থী কমে যাচ্ছে । পাঠদানের বিষয়টি সরেজমিনে খতিয়ে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।

Tag :

Please Share This Post in Your Social Media

চর পাচুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক থাকলেও শিক্ষার্থীর অভাব।

Update Time : ১০:২৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬