০৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চৌহালীতে রাস্তার সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।

Reporter Name
  • Update Time : ০৮:৪৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / ১ Time View

স্টাফ রিপোর্টার।

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নের বৈন্যা গ্রামে সরকারি সড়কের পাশের কড়ই ও মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।

জানা যায়, গত রোববার সকালে নাগরপুর-চৌহালী সড়কের এলজিইডির আওতাধীন সড়ক থেকে আবু বকর নামে এক ব্যক্তি প্রায় দেড় লাখ টাকা মূল্যের গাছ কেটে নিয়ে যান। এ বিষয়ে বিভিন্ন দপ্তরে যোগাযোগ রক্ষা করেও কোন সুফল পাইনি।

বাড়ির মালিক আবু বকর বলেন, “আমি এই জায়গা কিনেছি, তাই গাছগুলো আমার। সে কারণেই আমি গাছ কেটেছি।”
খাষপুখুরিয়া ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত রফিকুল ইসলাম বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে গাছ কাটার সত্যতা পাওয়া গেছে। তবে বাড়ির মালিককে পাওয়া যায়নি।”
বন বিভাগের কর্মকর্তা আঃ রহিম বলেন, “গাছগুলো বন বিভাগের নয়, এগুলো এলজিইডির আওতাধীন।”
উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, “সড়কের গাছ কাটার সংবাদ পেয়ে ঘটনাস্থলে স্টাফ পাঠানো হয়। তদন্তে গাছ কাটার সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

চৌহালীতে রাস্তার সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।

Update Time : ০৮:৪৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬