০১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চৌহালীতে ৮০ পিস ইয়াবা সহ পান ব্যবসায়ী আটক।
Reporter Name
- Update Time : ০৬:৪৭:০২ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ৭৬৪ Time View


স্টাফ রিপোর্টার।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পান ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১ নভেম্বর) দিবাগত রাত তিনটায় উপজেলার কোদালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মো. বিল্লাল হোসেন (৩৫) উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের নুরু মিয়ার ছেলে। তিনি স্থানীয় জোতপাড়া বাজারের পান ব্যবসায়ী।
চৌহালী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কোদালিয়া বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মো. বিল্লাল হোসেনকে আটক করা হয়। তার শরীর তল্লাশি করে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
‘তিনি দীর্ঘদিন ধরে পান ব্যবসায়ের আড়ালে মাদক ব্যবসায় করে আসছিলেন৷ এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।’
Tag :
