০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চৌহালীতে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ, ভোগান্তিতে শিক্ষার্থী ও স্থানীয়রা।

Reporter Name
  • Update Time : ১২:১৫:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / ২৭ Time View

মোঃ শাকিল আহমেদ( চৌহালী উপজেলা প্রতিনিধি)।

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সম্ভুদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন মুন্সিবাড়ি কালভার্ট সেতু নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও কাজের গাফিলতির কারণে নির্মাণাধীন সেতুটি অল্প সময়ের মধ্যেই ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে দেখা যায়, সেতুর ঢালাই কাজে মানসম্মত পদ্ধতি অনুসরণ করা হয়নি। ঢালাইয়ের সময় যথাযথ চাপ (প্রেসার) প্রয়োগ করা হয়নি এবং ঢালাইয়ের পর নিয়ম অনুযায়ী পানি ব্যবহার করে সংরক্ষণও করা হয়নি। ফলে সেতুর স্থায়িত্ব নিয়ে দেখা দিয়েছে গুরুতর প্রশ্ন।

স্থানীয়রা জানান, নির্মাণ কাজের ধীরগতির কারণে এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি আলিম মাদরাসার শিক্ষার্থীদের প্রতিদিন যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া সেতুটি দুই গ্রামের মানুষের প্রধান চলাচলের পথ হওয়ায় পণ্য পরিবহনেও সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে ঘোড়ার গাড়িতে মালামাল আনা-নেওয়া কার্যত বন্ধ হয়ে গেছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত সেতুর নির্মাণকাজ সঠিকভাবে সম্পন্ন না হলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।

এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হেকমত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “খুব শীঘ্রই কাজ শুরু হবে।” তবে স্থানীয়দের অভিযোগ, কাজ শুরু হলেও মান বজায় রেখে কাজ সম্পন্ন না হলে এই সেতু দীর্ঘস্থায়ী হবে না।

এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সঠিক মান নিশ্চিত করে কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

চৌহালীতে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ, ভোগান্তিতে শিক্ষার্থী ও স্থানীয়রা।

Update Time : ১২:১৫:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬