চৌহালীর মেহেদী সাইমন উত্তরাঞ্চল ছাত্র ফোরামের যুগ্ম সম্পাদক নির্বাচিত
- Update Time : ০৭:৫৩:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১২০১ Time View


আসাদুল্লাহ (স্টাফ রিপোর্টার)
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মেহেদী হাসান সাইমন উত্তরাঞ্চল ছাত্র ফোরামের নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (IUBAT)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।
গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) ঢাকার জাতীয় প্রেসক্লাবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উত্তরাঞ্চল ছাত্র ফোরামের নতুন কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটিতে প্রধান উপদেষ্টা হয়েছেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। উপদেষ্টা হিসেবে আছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল ও সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।
দায়িত্ব পেয়ে প্রতিক্রিয়ায় মেহেদী সাইমন বলেন,
> “এটি যেমন গৌরবের, তেমনি বড় একটি দায়িত্বও। আমি বিশ্বাস করি, ছাত্র সমাজের ঐক্য ও সংগ্রামই আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে। গণতন্ত্র পুনরুদ্ধার, জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”
প্রসঙ্গত, উত্তরাঞ্চল ছাত্র ফোরামের অন্যান্য পদ শিগগিরই নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপদেষ্টা পরিষদের সহায়তায় পূর্ণাঙ্গ করা হবে।
