চৌহালীতে জুলাই শহীদ দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
- Update Time : ০৭:৪০:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / ৭৪৮ Time View


- নিজস্ব প্রতিবেদক
যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালীতে জুলাই শহীদ দিবস-২৫ পালন করা হয়েছে।
বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা সভা কক্ষে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে আলোসভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, চৌহালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো: মোস্তাফিজুর রহমান , উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল বারিক, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: শাহাআলম, আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: আবুল বশির, যুব উন্নয়ন অফিসার তপন কুমার সুত্রধর, জামায়াতের আমির আবু সাইদ, সাধারণ সম্পাদক আবুল বাশার, বিএনপির দপ্তর সম্পাদক রেজাউল করিম মুন্সী, উপজেলা পরিসংখ্যান অফিসের চলতি দায়িত্ব অফিসার মো: সোহেল রানা, বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা সরোয়ার রাব্বি ও তামিম ইকবাল প্রমুখ ।
উল্লেখ্য, গত বছর জুলাই মাসে চৌহালী উপজেলার এনায়েতপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন । আলোচনা সভা শেষে সকলে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের জন্য দোয়া করা হয়।



