০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
আপসহীন দর্পণ।
Reporter Name
- Update Time : ১০:২০:১২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ২৪ Time View


লেখক: রাসেল রানা।
চৌহালীর মাটি ও মানুষের টানে ,
জেগে ওঠা এক প্রাণ –
সত্যের তরে অবিচল যার
অজেয় কলম- গান ।
তিনি সাংবাদিক সাকিল আহম্মেদ ,
আপসহীন দর্পণ,
ন্যায়ের তরে উৎসর্গ যার
কলম আর জীবন ।
আঁধারের বুকে আলোর ঝিলিক ,
লেখনীতে ধার বেশি –
মিথ্যার কাছে বিকোয় না মাথা ,
মুখে নেই ছদ্ম- হাসি ।
অন্যায়ের সাথে আপসহীন যিনি
ন্যায়ের পতাকা হাতে ,
সাধারণ মানুষের ভরসা হয়ে
আছেন দিবস- রাতে ।
চৌহালী উপজেলার গর্ব তিনি,
আমাদের বড় ভাই –
এমন সাহসী কলম সৈনিক
চারিদিকে যেন পাই ।
বেঁচে থাকুক তাঁর আদর্শধারা ,
অটুট থাকুক মান –
সত্যের পথে চলুক সদাই
বিজয়ীর কলতান ।
Tag :


