০৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিংড়ার কতুয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী মিরাজের জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন।

Reporter Name
  • Update Time : ০৭:১৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১১৩ Time View

মোঃ শাকিল আহমেদ (বিশেষ প্রতিনিধি)।

আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ এর জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাইক্লিং রেসিং ইভেন্টে গৌরবজনক সাফল্য অর্জন করেছে নাটোরের সিংড়া উপজেলার কৃতী সন্তান মোঃ মিরাজুল ইসলাম, যিনি সবার কাছে “মিরাজ” নামে পরিচিত।
কটুয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী জাতীয় পর্যায়ের ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান (রানার-আপ) অর্জন করে এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, ফাইনালে পৌঁছানোর আগে মিরাজ রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি রংপুর বনাম রাজশাহী অঞ্চলের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে নিজের যোগ্যতার প্রমাণ দেন।

এসময় রানার্স আপ ট্রফি তুলে দেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তৌহিদুল ইসলাম।

মিরাজের এই অর্জনে তার বিদ্যালয়, পরিবার ও সিংড়া উপজেলাসহ সমগ্র নাটোর জেলা গর্বিত। তার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও বড় সাফল্যের জন্য দেশবাসীর পক্ষ থেকে দোয়া, আশীর্বাদ ও শুভ কামনা জানানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

সিংড়ার কতুয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী মিরাজের জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন।

Update Time : ০৭:১৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬