০৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চৌহালীতে মা ইলিশ ধরায় এক জেলের কারাদন্ড
Reporter Name
- Update Time : ০৪:১৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / ৮৮৪ Time View


স্টাফ রিপোর্টার।
সিরাজগন্জের চৌহালীতে আজ সকাল ১০:০০টা হতে দুপুর ২:৩০ মি. পর্যন্ত চৌহালী উপজেলার যমুনা নদীর বিভিন্ন অংশে (ফুলহারা, বোয়ালকান্দি, স্থলচর) মা ইলিশ রক্ষার অভিযান পরিচালনা করেন চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান।
এ সময়ে অবৈধভাবে মা ইলিশ আহরনের সময় ৪০০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়, ২টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা হয় এবং ০১জেলেকে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা।
এছাড়া জেলেদের কাছে প্রায় ২ কেজি মা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়।এ অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা মোঃ তানভীর হাসান মজুমদার, নৌ পুলিশের অভিযানিক দল ও আনসার বাহীনীর সদস্যবৃন্দ।
Tag :


