চৌহালী উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ।
- Update Time : ০৩:৪২:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৭৯ Time View


মোঃ শাকিল আহমেদ (বিশেষ প্রতিনিধি)।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আজ(বুধবার) সকাল দশটায় বিক্ষোভ করেছেন এলাকাবাসী। যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীভাঙন বেড়ে যাওয়ার অভিযোগ তাদের।
বিক্ষোভের পর উপজেলা পরিষদের সামনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিরাজগঞ্জ জেলা সমন্বয়কারী ইউনুস আলী সিকদার,চৌহালী উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লা, মাওলানা মোঃ লুৎফর রহমান,সহ-সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী খাষকাউলিয়া ইউনিয়ন শাখা।
মাওলানা আঃ কুদ্দুস,সাবেক প্রশিক্ষণ সম্পাদক,বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌহালী উপজেলা শাখা
এলাকাবাসী জানান, অবৈধভাবে বালু কাটার কারণে নদীভাঙন বেড়ে গেছে। আমাদের ঘরবাড়ি ও জমিজমা হুমকির মুখে। আমরা দ্রুত বালু উত্তোলন বন্ধ চাই।
বক্তব্যে বক্তারা বলেন চৌহালীর মানচিত্র রক্ষায় যা প্রয়োজন তাই করবো। যমুনা নদী থেকে কোন ভাবে বালু উত্তোলন করতে দেয়া হবে না।
বিক্ষোভের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।



