সিংড়ার সন্তান মিরাজের জাতীয় পর্যায়ে সাফল্য
- Update Time : ০৯:০১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ২৫ Time View


- সাজেদুল ইসলাম রিফাত (নাটোর জেলা প্রতিনিধি)।
আন্তঃস্কুল জাতীয় চ্যাম্পিয়নশীপে সাইকেলিং ইভেন্টে রানার-আপ
নাটোরের সিংড়া উপজেলার কৃতি সন্তান মিরাজ অল বাংলাদেশ আন্তঃস্কুল জাতীয় চ্যাম্পিয়নশীপের সাইকেলিং ইভেন্টের ফাইনালে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে দ্বিতীয় স্থান (Runner-up) অর্জন করেছে।
দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিযোগীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ফাইনালে মিরাজের দৃঢ় মনোবল, পরিশ্রম ও কৌশলী রাইডিং সকলের দৃষ্টি আকর্ষণ করে। জাতীয় পর্যায়ে এমন সাফল্যে সিংড়া তথা নাটোর জেলার ক্রীড়াঙ্গনে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে।
মিরাজের এই অর্জনে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তার পরিবার, শিক্ষকবৃন্দ, সহপাঠী ও ক্রীড়া অনুরাগীরা। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে মিরাজ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য অর্জন করে দেশের মুখ উজ্জ্বল করবে।
মিরাজের এই সাফল্য নতুন প্রজন্মের ক্রীড়াবিদদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

